Categories
বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য Update
  • এবার মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম পেট্রিয়টভরাতে কিনবেন এরদোয়ান।

আমেরিকা থেকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চায় তুরষ্ক। তুর্কিশ প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান গতকাল রয়টার্স কে জানিয়েছেন, তার দেশ চলতি মাসেই মার্কিন এয়ার ডিফেন্স প্যাট্রিয়ট কেনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করবে। এসময় এরদোগান বলেন- ‘গত দুই সপ্তাহ আগেই আমি মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছি প্যাট্রিয়ট কেনার ব্যাপারে এবং আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে তার সাথে আরো বিশদ আলোচনা হবে….

‘মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে’ এধরণের চিন্তাভাবনা থেকে তুরষ্ক এই সিদ্ধান্ত নিলো কিনা এমন প্রশ্নের জবাবে এরদোগান বলেন- ‘আমরা আগেই বলেছিলাম রাশিয়া থেকে যত সংখ্যকই এস-৪০০ কেনা হোক না, আমেরিকা থেকে প্যাট্রয়ট এয়ার ডিফেন্স অবশ্যই কেনা হবে’, সুতরাং এখানে মার্কিন নিষেধাজ্ঞার প্রশ্নই ওঠেনা। আমেরিকা কখনই তার অন্যতম মিত্র তুরষ্কের সাথে এমন আচরণ করবেনা ও করা যৌক্তিক নয় বলেও দাবি করেন এরদোগান। তিনি বলেছেন – আমরা সবসময় আমেরিকা থেকে প্রযুক্তি সহ প্যাট্রিয়ট নিতে চেয়েছিলাম কিন্তু তারা দেয়নি তাই বাধ্য হয়েই এস-৪০০ নিয়েছি। এখন যেহেতু প্যাট্রিয়ট নেওয়া হবে সেহেতু সেই সিদ্ধন্ত এবারও অটল থাকবে বলে জানান তিনি (যদিও তুরষ্কের কাছে প্যাট্রিয়ট অফারের ডেট অলরেডি এক্সপেয়ার হয়ে গেছে)…..

অন্যদিকে এরদোগান ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাগুলি লঙ্ঘনের জন্য তুরস্কের মূলত রাষ্ট্রীয় মালিকানাধীন হাল্কব্যাঙ্কের বিরুদ্ধে মার্কিন ট্রেজারিকে জরিমানা করা থেকে বিরত রাখতে ট্রাম্পকে জিজ্ঞাসা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে এরদোগান বলেছেন- মার্কিন-তুরষ্ক সম্পর্কে কখনই কেউ চিড় ধরাতে পারবেনা।

ভাটি বাংলা ব্লগ, Vatibangla blog's avatar

By ভাটি বাংলা ব্লগ, Vatibangla blog

ভাটি বাংলা হোম ব্লগ একটা লোকাল নিউজ ব্লগ। নেত্রকোনা জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে লিখতে এই ব্লগ সাইট।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started